লোড হচ্ছে...
তিন দিনের রিমান্ড শেষে শনিবার (৭ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১৭ দিন আগে

প্রাথমিক তদন্তে সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপের হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত, হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন এবং এতে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নেয়া প্রয়োজন।
১৯ দিন আগে

রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য সাহসের সাথে ক্যামেরাবন্দী করে প্রকাশ করেছিলেন তাহসিফ। তিনি এ দৃশ্য ধারণ না করলে শেখ হাসিনা কিভাবে দেশ ছেড়েছিলেন, তা অজানা ও রহস্যঘেরা থেকে যেত।’
২০ দিন আগে

তাহসিফের ব্যবহৃত ফোনের সিডিআর ও লোকেশন ডেটা বিশ্লেষণ করে তার গতিবিধির সাথে অন্য কোনো ব্যক্তির গতিবিধির মিল পাওয়া যায় কি না, তা পরীক্ষা করা প্রয়োজন। বিশেষ করে ঘটনার আগে ও পরে একই ব্যক্তি বা ডিভাইস তার আশপাশে অবস্থান করেছিল কি না, তা প্রযুক্তিগতভাবে যাচাই করা যেতে পারে।
২০ দিন আগে


